সালথা, ফরিদপুর):
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ সালথা উপজেলা শাখার নেতৃবৃন্দ।
শুক্রবার (২১ জুলাই) বিকাল সাড়ে ৫ টার দিকে সালথা উপজেলা চত্তরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ম্যুরালে নবগঠিত কমিটির সভাপতি মোঃ এমদাদ মোল্লা ও সাধারণ সম্পাদক মোঃ হাবিবুল্লাহ আল ফাহাদের নেতৃত্বে সংগঠনের নেতাকর্মীরা এই শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নবগঠিত সালথা উপজেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সহ-সভাপতি মোঃ সাব্বির খাঁন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সায়েম কাজী, সাংগঠনিক সম্পাদক মোঃ আকাশ, মোঃ পলাশ, মোঃ রাহাত, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ মনির খান, দপ্তর সম্পাদক মোঃ জুয়েল রানা প্রমুখ।
tawhidit.top/