Loading ...
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
নিরপেক্ষতায় অবিচল — www.nittokantho.com

অবসরকালীন পাওনা বুঝে পেলেন পঞ্চগড় পৌরসভার ১৬ কর্মকর্তা-কর্মচারী

সঞ্জু বনিক সৌরভ, জেলা সংবাদদাতা, পঞ্চগড়।। / ৬
বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

সঞ্জু বনিক সৌরভ, জেলা সংবাদদাতা , পঞ্চগড়।।

পঞ্চগড় পৌরসভার ১৬ জন অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীর দীর্ঘদিনের অবসরকালীন পাওনা পরিশোধ করা হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) তাঁদের হাতে পাওনা অর্থের চেক তুলে দেন পৌরসভার প্রশাসক সীমা শারমিন।

পৌরসভা সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরে অবসর নেওয়া ৩ জন এবং ২০২৬-২৭ অর্থবছরে অবসর গ্রহণকারী ১৩ জনসহ মোট ১৬ জনের অবসরকালীন প্রাপ্য অর্থ পরিশোধ করা হয়েছে।

চেক হস্তান্তর অনুষ্ঠানে পঞ্চগড় পৌর সহায়তা কমিটির সদস্যবৃন্দসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। দীর্ঘদিনের পাওনা বুঝে পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন সংশ্লিষ্ট অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা।


এ ক্যাটাগরির আরো নিউজ