Loading ...
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
নিরপেক্ষতায় অবিচল — www.nittokantho.com

বোদা উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত, সাংগঠনিক কার্যক্রম জোরদারের প্রত্যয়

সঞ্জু বনিক সৌরভ, জেলা সংবাদদাতা, পঞ্চগড়।। / ৬
বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

 

সঞ্জু বনিক সৌরভ, জেলা সংবাদদাতা, পঞ্চগড়।।

পঞ্চগড়ের বোদা উপজেলা প্রেসক্লাবের নভেম্বর মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক যায়যায়দিনের সংবাদদাতা হকিকুল ইসলাম। প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন বোদা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. দিলরেজা ফেরদৌস চিন্ময়।

এ সময় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. নূর আলম পুলক, সিনিয়র সাংবাদিক আশরাফুজ্জামান খোকন, আমান উল্লাহ, নুরুল্লাহসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্য ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করা, সদস্যদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং পেশাগত দক্ষতা উন্নয়নের বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চা এবং সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও মতবিনিময় করেন সদস্যরা।
সভা শেষে সাংগঠনিক শৃঙ্খলা ও পেশাগত ঐক্য বজায় রেখে প্রেসক্লাবের কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত সাংবাদিকরা।


এ ক্যাটাগরির আরো নিউজ