Loading ...
  • Fri, 05 Jun 2026, 11:00 pm
আবহাওয়া ব্যানার

কলাপাড়ায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা

কলাপাড়া প্রতিনিধি। / ৫৮
শুক্রবার, ৫ জুন, ২০২৬

 

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: ‘আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’ প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর কলাপাড়ায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ জুন) সকাল ১০টায় কলাপাড়া উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভাকক্ষ ‘পায়রা’-য় গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

কলাপাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উন্নয়ন সংস্থা কারিতাস, আভাস, একশনএইড, গুডনেইবারস, ফ্রেন্ডশীপ, ওয়ার্ল্ড কনসার্ন ও জাগোনারীর সহযোগিতায় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা আব্বাস আলী।

আলোচনা সভায় বক্তব্য দেন উন্নয়ন কর্মী কেএম সাইদুর রহমান, মনিরুল ইসলাম ও জেমস রাজিব বিশ্বাসসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় সবাইকে আরও
সচেতন হতে হবে। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বেশি করে বৃক্ষরোপণ, পলিথিন ও একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার কমানো এবং পরিবেশবান্ধব জীবনযাপনের অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তারা।

এ সময় বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, উন্নয়নকর্মী এবং পরিবেশকর্মীরা শোভাযাত্রা ও আলোচনা সভায় অংশ নেন।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/