Loading ...
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
নিরপেক্ষতায় অবিচল — www.nittokantho.com

শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদযাপনে গোপালগঞ্জে প্রস্তুতিমূলক সভা

সাইফুল ইসলাম,গোপালগঞ্জ সংবাদদাতা।। / ২
বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

 

সাইফুল ইসলাম,গোপালগঞ্জ, সংবাদদাতা।।

শহীদ বুদ্ধিজীবী দিবস (১৪ ডিসেম্বর) ও মহান বিজয় দিবস (১৬ ডিসেম্বর)-২০২৬ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যে উদযাপনের লক্ষ্যে গোপালগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের ‘স্বচ্ছতা’ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. জি.এম. সরফরাজ। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় বীর মুক্তিযোদ্ধা, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি, সুধীজন এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।
সভায় দিবস দুটি উপলক্ষে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোকসজ্জা ও নিরাপত্তা ব্যবস্থাসহ সার্বিক আয়োজন নিয়ে বিস্তারিত আলোচনা এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।


এ ক্যাটাগরির আরো নিউজ