Loading ...
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
নিরপেক্ষতায় অবিচল — www.nittokantho.com

মধুখালীতে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে মহিল পরিষদের সংবাদ সম্মেলন, বিচার ও সুরক্ষার দাবি

মফিজুর রহমান মুবিন,মধুখালি সংবাদ দাতা। / ১
বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

 

মফিজুর রহমান মুবিন, মধুখালী (ফরিদপুর)সংবাদদাতা।।

নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, নির্যাতনের শিকার ব্যক্তিদের ন্যায়বিচার এবং নিরাপত্তা নিশ্চিতের দাবিতে ফরিদপুরের মধুখালীতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ মহিলা পরিষদ।

বুধবার (২৫ নভেম্বর) আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধপক্ষ (২৫ নভেম্বর–১০ ডিসেম্বর) ও বিশ্ব মানবাধিকার দিবস ২০২৬ উপলক্ষে মধুখালী সাংগঠনিক জেলা শাখার উদ্যোগে আঁকচাষী কল্যাণ ভবনের দ্বিতীয় তলায় সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদক শামসুন্নাহার লিখিত বক্তব্য পাঠ করেন। এতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধ, নির্যাতনকারীদের বিচার নিশ্চিত, ভুক্তভোগীদের নিরাপত্তা ও সুরক্ষা প্রদান এবং বিচারহীনতার সংস্কৃতি দূর করার দাবি জানানো হয়।
এ সময় বক্তব্য দেন মধুখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মেহেদী হোসেন পলাশ। উপস্থিত ছিলেন মহিলা পরিষদের সহ-সভাপতি রেবেকা সুলতানা, প্রশিক্ষণ, গবেষণা ও পাঠাগার সম্পাদক রেশমা আক্তার, অর্থ সম্পাদক রুমা সুলতানা, প্রোগ্রাম এক্সিকিউটিভ ফর ব্রান এল জেসমিন ইসলাম, সদস্য আফরোজা আক্তার পারভিন ও রোজা ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং অপরাধীদের বিচারের আওতায় আনতে সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়।


এ ক্যাটাগরির আরো নিউজ