মফিজুর রহমান মুবিন, মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা।।
মধুখালী প্রেসক্লাবের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মফিজুর রহমান মুবিনের বড় মামা মোঃ মজিবুর রহমান ছিরু (৭০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রোববার দিবাগত রাত ২টার দিকে ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের বালিয়াচরা গ্রামের নিজ বাড়িতে হৃদ্রোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। সোমবার বেলা ২টায় বালিয়াচরা মাদ্রাসা মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়।
তাঁর মৃত্যুতে মধুখালী প্রেসক্লাবের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। একই সঙ্গে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন।
tawhidit.top/