Loading ...
  • Mon, 16 Nov 2026, 05:52 am
আবহাওয়া ব্যানার

VDF-এর কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক হলেন মিঠুন শেখ, পাবনায় সংবর্ধনা ও নেতৃত্ব সমন্বয় সভা অনুষ্ঠিত

মিথুন শেখ, পাবনা, সাথিয়া সংবাদদাতা। / ৬১
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

পাবনা প্রতিনিধি।।
স্বেচ্ছাসেবক উন্নয়ন ফোরাম (ভলান্টিয়ার ডেভেলপমেন্ট ফোরাম—VDF) পাবনা জেলা কমিটির উদ্যোগে জেলা নেতৃত্ব সমন্বয় সভা ও সংগঠনটির নবনির্বাচিত কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মো. মিঠুন শেখ মিঠুকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
রোববার (১৫ নভেম্বর ২০২৬) সকাল ১১টায় পাবনার আতাইকুলার সেভেন বাই রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফেতে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন VDF কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক মো. মিঠুন শেখ মিঠু। এতে সভাপতিত্ব ও পরিচালনা করেন VDF পাবনা জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. রাশেদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ইয়োলো ল্যাম্প রোড সেফটি অর্গানাইজেশন, পাবনার প্রতিষ্ঠাতা ও সভাপতি মোহাম্মদ উজ্জ্বল হোসেন। এ সময় জেলা কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নবনির্বাচিত কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মিঠুন শেখ মিঠুকে ফুল দিয়ে বরণ করে নেন জেলা কমিটির নেতৃবৃন্দ। তাঁকে নতুন দায়িত্বে নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়ে তাঁর সফলতা কামনা করেন তাঁরা।
সভায় সংগঠনের চলমান কার্যক্রম পর্যালোচনা, জেলা ও কেন্দ্রীয় নেতৃত্বের মধ্যে সমন্বয় বৃদ্ধি, আগামী দিনের কর্মপরিকল্পনা, স্বেচ্ছাসেবীদের সম্পৃক্ততা বাড়ানো এবং মানবিক ও সামাজিক কার্যক্রম সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়।
প্রধান অতিথির বক্তব্যে মো. মিঠুন শেখ মিঠু বলেন, VDF একটি স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্ম। সংগঠনকে আরও শক্তিশালী ও কার্যকর করতে হলে সব পর্যায়ের নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পারস্পরিক সহযোগিতা, দক্ষ নেতৃত্ব ও সুনির্দিষ্ট কর্মপরিকল্পনার মাধ্যমে স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম দেশের প্রতিটি প্রান্তে ছড়িয়ে দিতে হবে।
সভায় নেতৃবৃন্দ সংগঠনের উন্নয়ন ও অগ্রগতিতে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। আলোচনা শেষে উপস্থিত অতিথি ও নেতৃবৃন্দের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/