Loading ...
  • Tue, 17 Nov 2026, 05:51 am
আবহাওয়া ব্যানার

কলাপাড়ায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, অভিভাবকদের মানববন্ধন

কলাপাড়া প্রতিনিধি। / ৫৯
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

 

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার বেতকাটাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আলাউদ্দিনের বিরুদ্ধে নানা অনিয়ম, দায়িত্বে অবহেলা ও বিদ্যালয়ে নিয়মিত উপস্থিত না থাকার অভিযোগ তুলে মানববন্ধন করেছেন শিক্ষার্থীদের অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা।
সোমবার (১৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় বিদ্যালয়টির সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আলাউদ্দিন দায়িত্ব পালনকালে নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকেন না। এমনকি বিদ্যালয়ে অনুপস্থিত থেকেও পরবর্তীতে শিক্ষক হাজিরা খাতায় স্বাক্ষর করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
এ ছাড়া বিদ্যালয়ের দাপ্তরিক ও শিক্ষাসংক্রান্ত দায়িত্ব যথাযথভাবে পালনের পরিবর্তে বিভিন্ন ব্যক্তির সঙ্গে মামলা-মোকদ্দমা, সালিশসংক্রান্ত কার্যক্রম এবং জমিজমা সংক্রান্ত মধ্যস্থতায় জড়িত থাকার অভিযোগও তোলেন বক্তারা।
মানববন্ধনে বক্তব্য দেন বিদ্যালয়ের অভিভাবক আব্দুল সাত্তার হাই, আব্দুল রশিদ, মো. পান্নাত হাওলাদার, সাহিদা বেগম, আঁকিনুর বেগম ও বাতেন তালুকদার।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আলাউদ্দিন বলেন, “অসুস্থতার কারণে নিয়মিত ক্লাস করতে পারছি না। তবে মামলার বিষয়টি পারিবারিক।”
মানববন্ধনে অংশগ্রহণকারীরা উত্থাপিত অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান। একই সঙ্গে বিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে শিক্ষকদের নিয়মিত উপস্থিতি ও দায়িত্বশীলতা নিশ্চিত করার আহ্বান জানান তাঁরা।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/