Loading ...
  • Thu, 18 Jun 2026, 09:06 pm
আবহাওয়া ব্যানার

মহান স্বাধীনতা দিবসে কলাপাড়ায় নারী ও শিশুদের ব্যাতিক্রমি প্রতিযোগীতা।

নিউজ রুম / ২৫২
রবিবার, ২৬ মার্চ, ২০২৩

স্টাফ রিপোর্টার, মো. ওমর ফারুক, কলাপাড়া (পটুয়াখালী)

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে পটুয়াখালীর কলাপাড়ায় মহিলাদের অংশগ্রহনে ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রবিবার (২৬ মার্চ) শেষ বিকেলে মঙ্গলসুখ সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন এর আয়োজন করেন। ব্যাতিক্রমি পাচঁটি প্রতিযোগীতায় স্থানীয় প্রায় দুইশতাধীক নারী ও শিশুরা অংশগ্রহন করেন। প্রতিযোগীতার মধ্যে ছিলো মার্বেল দৌড়, পাদুকা বিভ্রাট, ঝুড়িতে বল নিক্ষেপ ও শিশুদের দৌড়। এছাড়া বিশেষ অতিথিদের জন্য মোমবাতি প্রজ্বলন প্রতিযোগীতার আয়োজন করা হয়। এ প্রতিযোগীতামূলক খেলা উপভোগ করতে পুরো মাঠজুড়ে ছিলো স্থানীয় নারী-পুরুষ ও শিশুদের ঢল। অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া মহিলা ক্লাব’র সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যানের সহধর্মিনী মোসা. সুরাইয়া নাসরিন। এতে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা পারভীন সীমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাছলিমা আক্তার, মহিলা কাউন্সিলর মনোয়ারা বেগম, কলাপাড়া পৌর মেয়রের সহধর্মিনী কল্পনা রানী ও আন্তর্জাতিক গবেষণা সংস্থা ওয়ার্ড ফিশ ও ইকোফিশ-২ এর সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি প্রমুখ। এছাড়া স্থানীয় পুলিশ প্রশাসন ও গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে অংশগ্রহনকারীদের মাঝে পুরুষ্কার বিতরন করা হয়।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/