Loading ...
  • Sat, 24 Oct 2026, 12:01 am
আবহাওয়া ব্যানার

ঘুড়ি উৎসব ও চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ নানা আয়োজনে কুয়াকাটায় পর্যটন কার্নিভাল

কলাপাড়া প্রতিনিধি। / ৩০
শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

 

কলাপাড়া প্রতিনিধি।।

পটুয়াখালীর কুয়াকাটায় ঘুড়ি উৎসব, চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ নানা আয়োজনে উদযাপিত হচ্ছে দুই দিনব্যাপী পর্যটন কার্নিভাল। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় লেম্বুর বন সৈকতে এসব উৎসব অনুষ্ঠিত হয়।
এ সময় রঙিন ঘুড়িতে বর্ণিল হয়ে ওঠে সৈকতের আকাশ। একই স্থানে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতারও আয়োজন করা হয়। রং-তুলির আঁচড়ে সাদা ক্যানভাসে শিশুরা ফুটিয়ে তোলে বিভিন্ন পর্যটনকেন্দ্র, ইতিহাস-ঐতিহ্য ও দর্শনীয় স্থানের নান্দনিক চিত্র। শিশুদের সৃজনশীলতায় মুখর হয়ে ওঠে পুরো আয়োজন।
মনোমুগ্ধকর এ আয়োজনে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি, পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এর আগে শুক্রবার সকালে বিচ ফুটবল প্রতিযোগিতার মধ্য দিয়ে কার্নিভালের আনুষ্ঠানিকতা শুরু হয়। রাতে দেশের তারকা শিল্পীদের অংশগ্রহণে সৈকতে কনসার্ট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ ছাড়া সকালে বিচ ম্যারাথন, পিঠা উৎসবসহ নানা আয়োজনের মধ্য দিয়ে এ উৎসব উদযাপিত হবে।
তবে এ উৎসবকে ঘিরে প্রত্যাশা অনুযায়ী পর্যটকের আগমন ঘটেনি বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। অন্যদিকে, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে তৎপর রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/