Loading ...
  • Mon, 19 Oct 2026, 03:33 am
আবহাওয়া ব্যানার

শিশু রাইয়ান হত্যার বিচারের দাবিতে কলাপাড়ায় প্রতিবাদ সভা

নয়নাভিরাম গাইন নয়ন কলাপাড়া।। / ১০৯
রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

 

নয়নাভিরাম গাইন কলাপাড়া (পটুয়াখালী)।।

পটুয়াখালীর কলাপাড়ায় (১০) মাস বয়সী শিশু রাইয়ান হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। কলাপাড়ার সাধারণ ছাত্র জনতার ব্যানারে রোববার (১৮ অক্টোবর) সকাল ১১ টায় কলাপাড়া প্রেসক্লাব চত্বরে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, সমাজ কর্মী ইঞ্জিনিয়ার ইয়াকুব খান, ধানখালী ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক, তারেক আনাম সুমন, টুংগিবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল জলিল,সংবাদকর্মী নাজমুস সাকিব, মানবাধিকারকর্মী সোয়াইবুর রহমান, পরিবেশ কর্মী নজরুল ইসলাম, ছাত্র সংগঠক মো. রায়হান মৃধা,কনটেন্ট ক্রিয়েটর মিন্টু মিয়া, সাংস্কৃতিক কর্মী তানজিল জামান জয় প্রমুখ।

সভায় বক্তারা বলেন, একটি শিশুর এমন মর্মান্তিক হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে দ্রুত বিচারের আওতায় আনতে হবে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের নৃশংস ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করে তারা আরও বলেন, শিশু রাইয়ান হত্যার ন্যায়বিচার নিশ্চিত করা না গেলে করা গেলে সমাজে অপরাধপ্রবণতা আরও বাড়বে। এ সময় তাঁরা হত্যাকাণ্ডে জড়িতদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি কার্যকরেরও দাবি জানান।

প্রতিবাদ সভা কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও পরিবেশকর্মী মেজবাহউদ্দিন মান্নু সহ বিভিন্ন শ্রেণী পেশার শতাধিক মানুষ অংশগ্রহণ করে।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/