Loading ...
  • Tue, 20 Oct 2026, 04:49 am
আবহাওয়া ব্যানার

কলাপাড়ায় আলোচিত শিশু রাইয়ান হত্যায় জড়িত থাকার সন্দেহে কৃষকদল নেতা আল-আমীন বহিষ্কার

ইমন আল আহসান, কলাপাড়া।। / ৫৪
রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

 

ইমন আল আহসান, কলাপাড়া।।

পটুয়াখালীর কলাপাড়ায় আলোচিত শিশু রায়হান হত্যা মামলায় জড়িত থাকার সন্দেহে নীলগঞ্জ ইউনিয়ন কৃষকদলের সাংগঠনিক সম্পাদক আল-আমীনকে দলীয় পদসহ প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) কলাপাড়া উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে উপজেলা কৃষকদলের সভাপতি সালাম তালুকদারের নির্দেশক্রমে আল-আমীনকে সংগঠনের সব পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এদিকে, শিশু রায়হান হত্যা মামলায় গ্রেপ্তার আল-আমীনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন কলাপাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।
এ বিষয়ে কলাপাড়া উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম হাওলাদার বলেন, আলোচিত শিশু হত্যার ঘটনায় জড়িত থাকার সন্দেহে জরুরি সিদ্ধান্তে আজ নীলগঞ্জ ইউনিয়ন কৃষকদলের সাংগঠনিক সম্পাদক আল-আমীনকে বহিষ্কার করা হয়েছে।

উল্লেখ্য, শিশু রায়হান নিখোঁজের দুই দিন পর গত ১৭ অক্টোবর বাড়ির পাশের একটি পুকুর থেকে বস্তাবন্দি অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/