নীলরতন কুন্ডু নিলয়, কলাপাড়া।।
পটুয়াখালীর কলাপাড়ায় বিজয়া দশমীতে সুষ্ঠ ও শান্তিপূর্ণ প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে বুধবার শেষ হয়েছে শারদীয় দুর্গোৎসব। এবার উপজেলাটিতে ১৭ টি পূজা মন্ডপে শারদ উৎসব অনুষ্ঠিত হচ্ছে। ৪টি প্রতিষ্ঠানে দেবী দুর্গার প্রতিমা বিসর্জন হয়েছে। এই চারটিতেই রাত বারোটার মধ্যে দেবীর বিসর্জন সম্পন্ন হয়েছে । অন্যান্য তেরোটি প্রতিষ্ঠান ঘট বিসর্জনের মধ্যে দিয়ে (প্রতিমা সংস্থাপিত রেখে) পূজা সম্পন্ন করেছে।
এ বিষয়ে কলাপাড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব নীলরতন কুন্ডু নিলয় জানান, কলাপাড়ার বি’এন’পি সহ অন্যান্য দলের রাজনৈতিক নেতৃবৃন্দ, ইউএনও, ওসি, সকল প্রশাসনিক প্রতিষ্ঠান ও আয়োজক কমিটির সর্বোচ্চ সহযোগিতায় শারদীয় দুর্গোৎসব অতীতের চেয়ে আরো সুন্দর ও সুষ্ঠুভাবে পূজা সম্পন্ন হয়েছে। কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই ১৭টি পূজা সুন্দরভাবে সম্পন্ন করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
tawhidit.top/