Loading ...
  • Thu, 22 Oct 2026, 04:18 am
আবহাওয়া ব্যানার

কলাপাড়ায় ম্যাক্স হাসপাতালের নারী কর্মীকে মারধরের অভিযোগে চিকিৎসকসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

নয়নাভিরাম গাইন নয়ন কলাপাড়া।। / ৪৭
বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

নয়নাভিরাম গাইন (নয়ন) কলাপাড়া, পটুয়াখালী।।

পটুয়াখালীর কলাপাড়ায় লামিয়া (২৬) নামে এক নারী সহকর্মীকে মারধরের অভিযোগে বেসরকারি হাসপাতাল ম্যাক্সের চিকিৎসক ডা.তাসলিমা ফেরদৌসী রিমা(৩৫) ও ওই হাসপাতালের পরিচালক নাহিদ ইসলাম(৩৫) ও স্টাফ সাবিনা আক্তার (৩৩) এর নামে কলাপাড়া থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগীর স্বামী মোঃ আলাউদ্দিন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় ম্যাক্স হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের চিকিৎসক ডা. তাসলিমা ফেরদৌসী রিমাকে নাস্তা দিতে দেরি হওয়াকে কেন্দ্র করে লামিয়া নামে ওই নারীকে তার অফিসকক্ষে আটকে হার্ডবোর্ড, পেপারওয়েট ও জুতা দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। এছাড়া এজাহারে আর উল্লেখ রয়েছে, লামিয়াকে মারধর কালে আসামীরা তার গলায় থাকা আট আনা ওজনের এক ছড়া স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় যার মূল্য এক লক্ষ দশ হাজার টাকা এবং তার ব্যবহৃত ইনফিনিক্স ফোনটি ছুড়ে ভেঙে ফেলা হয় যাহার মুল্য ১৭ হাজার টাকা। তাছাড়া লামিয়াকে শ্লীতাহানি সহ আরও নানা অভিযোগ তুলে ভুক্তভোগীর স্বামী আলাউদ্দিন তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন।

কলাপাড়া থানার ওসি মোঃ নজরুল ইসলাম বলেন,“এ ঘটনায় মামলা এজাহার করা হয়েছে। তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হবে।”


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/