Loading ...
  • Sun, 11 Oct 2026, 02:44 am
আবহাওয়া ব্যানার

কলাপাড়ায় প্রিয়জন কল্যাণ পরিষদ’র আয়োজনে অনুর্ধ ১৪ ফুটসাল টুর্নামেন্টের উদ্বোধন

নয়নাভিরাম গাইন নয়ন কলাপাড়া।। / ৩৯
শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

 

নয়নাভিরাম গাইন (নয়ন) কলাপাড়া, পটুয়াখালী।।

পটুয়াখালীর কলাপাড়ায় ঐতিহ্যবাহী ক্রিড়া সংগঠন প্রিয়জন কল্যান পরিষদ আয়োজিত আন্ত ওয়ার্ড অনুর্ধ ১৪ ফুটসাল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) বিকেল ৪ টায় সলিমপুর সাবেক ফেরীঘাট ব্রিজ সংলগ্ন বালুর মাঠে এ উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়। অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার শুভউদ্বোধন ঘোষণা করেন, প্রিয়জন কল্যান পরিষদ সভাপতি মো.আবুতালেব ইভান মাতব্বর।এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পৌর কৃষকদলের সহ সভাপতি মো. সেলিম মাতব্বর, পাশে দাঁড়াই সেচ্ছাসেবী সংগঠনের সভাপতি নয়নাভিরাম গাইন (নয়ন)। এসময় অন্যন্যের মধ্যে প্রিয়জন কল্যান পরিষদ সাধারণ সম্পাদক মো.বেল্লাল হাওলাদার, সহ- সভাপতি মো. আনোয়ার হোসেন মল্লিক সাধারণ সম্পাদক নীলগঞ্জ ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক সাইদ হাওলাদার,ব্যাবসায়ী বেল্লাল হাওলাদার সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। উদ্বোধনী খেলায় ভাই ভাই স্টার্স ও হামজালা ফাইটার্স এর মধ্যে হাড্ডা হাড্ডি লড়াই হয়। কিন্তু ৫০ মিনিটের খেলায় কোন দল গোল করতে না পারায় গোলশূন্য ড্রো হয়। পয়েন্ট টেবিল উভয় দলের যুক্ত হয় ১ পয়েন্ট করে। উদ্বোধনী খেলায় ম্যান অব দ্যা ম্যাচ মনোনীত হয় হামজালা ফাইটার্স এর হাসান ও শেরা খেলোয়াড় নির্বাচিত হয় একই দলের জিসান। খেলাটি পরিচালনা করেন অভিজ্ঞ পরিচালক হাবিবুর রহমান (হাবিব) ও সহকারী পরিচালক ছিলেন, মেহেদী এবং মাসুদ রানা


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/