Loading ...
  • Tue, 19 মে 2026, 09:48 am
আবহাওয়া ব্যানার

আতাইকুলা উচ্চ বিদ্যালয় রানার আপ : সাঁথিয়ায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

পাবনা সাথিয়া সংবাদদাতা।। / ২৮
সোমবার, ১৮ মে, ২০২৬

 

পাবনা জেলা প্রতিনিধি: পাবনার সাঁথিয়া উপজেলায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ১০টায় উপজেলা পরিষদের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি জয়নুল আবেদীন রানার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল মতিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্না।

বিতর্ক প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে কাশিনাথপুর বালিকা উচ্চ বিদ্যালয় এবং রানার আপ হওয়ার গৌরব অর্জন করে আতাইকুলা উচ্চ বিদ্যালয়। এছাড়া শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন নাড়িয়াগদাই উচ্চ বিদ্যালয় এর শিক্ষার্থী মিথিলা খাতুন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসিফ রায়হান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আলমগীর হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা মাসুদ রানা, আইসিটি অফিসার আল রিফাত, একাডেমিক সুপারভাইজার আব্দুর রাজ্জাক, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য অধ্যাপক হাফিজুল ইসলাম, অধ্যাপক বেলাল হোসেন, মনসুর আলম খোকন, আরিফুল ইসলাম, জান্নাতুল ফেরদৌস ও মাহমুদা খাতুন প্রমুখ।

রানার আপ হওয়া আতাইকুলা উচ্চ বিদ্যালয় দলের সদস্যরা ছিলেন দলনেতা রীতি রহমান গল্প, প্রথম বক্তা মুশফিকা নুসরাত বারিসা এবং দ্বিতীয় বক্তা অঙ্কিতা সাহা। দলটির মেন্টর হিসেবে দায়িত্ব পালন করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. জাহিদুল ইসলাম।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/