Loading ...
  • Thu, 30 Jul 2026, 04:10 am
আবহাওয়া ব্যানার

কলাপাড়ায় সড়ক দূর্ঘটনায় কৃষক নেতার মৃত্যুহয়েছে।

নিউজ রুম / ১০০০
সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৩

স্টাফ রিপোর্টার নয়নাভিরাম গাইন (কলাপাড়া)

পটুয়াখালীর কলাপাড়ায় মোটরসাইকেল দূর্ঘটনায় মো.মজিবর রহমান বেপারী (৪২) নামের এক কৃষকনেতার মৃত্যু হয়েছে। তিনি বাংলাদেশ কৃষক সমিতি নীলগঞ্জ ইউনিয়ন শাখার যুগ্ম আহবায়ক ছিলেন।

রবিবার রাতে কুয়াকাটা মহাসড়কের ঘুটাবাছা নামক স্থানে এ দূর্ঘটনাটি ঘটে। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে। পরে অতিরিক্ত রক্তক্ষরণে অবস্থার ওই রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল স্থানাস্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সে উপজেলা নীলগঞ্জ ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের সিপিপির টিম লিডার ছিলেন।
জানা গেছে , নিজ বাড়ি উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের কুমিরমারা গ্রাম থেকে মোটরসাইকেল যোগে পাম্পের তেল ক্রয়ের জন্য কলাপাড়া যাচ্ছিলেন। ঘুটাবাছা এলাকায় পৌছলে একটি যাত্রীবাহী বাস পিছন থেকে ধাক্কা দিলে সে রাস্তার পাশে পড়ে যায়। অচেতন অবস্থায় পড়ে থাকলে স্থানীয়রা মজিবরকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে।

আজ সেমবার(২৭ ফেব্রুয়ারী) বিকেল ৩ টায় জানাজা নামাজ শেষে উপজেলার নীলগঞ্জ ইউপির কুমিরমারাগ্রামে তাদের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তার নামাজে জানাজায় ২ সহস্রাধিক মানুষ অংশগ্রহণ করে শেষ বিদায় জানায়। দাফন শেষে তার কবরস্থানে ফুলদিয়ে শ্রদ্ধা নিবেদন করেন কলাপাড়া উপজেলা কৃষক সমিতির নেতাকর্মীরা।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/