কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সুপরিচিত ছলিমপুর গ্রামের বাসিন্দা সুনিল কর্মকার (৭৭) আর নেই। শুক্রবার দিবাগত রাত ৩টা ৬ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এর কয়েকদিন আগে তিনি স্ট্রোক করেন। এরপরে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হসপিটাল এর চিকিৎসকরা তাকে বাড়িতে রেখে চিকিৎসার পরামর্শ দেন।
মৃত্যুকালে তিনি দুই ছেলে, এক মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার দুপুর ২ টায় নীলগঞ্জের ছলিমপুরে তাঁর নিজ বাড়িতে শেষকৃত্য সম্পন্ন করার কথা রয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত কয়েকদিন আগে তিনি স্ট্রোক করেন। এরপরে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হসপিটাল এর চিকিৎসকরা তাকে বাড়িতে রেখে চিকিৎসার পরামর্শ দেন। বাড়িতে চিকিৎসা চলাকালীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
এর আগে প্রায় এক বছর পূর্বে তাঁর স্ত্রী মৃত্যুবরণ করেন। দীর্ঘদিনের জীবনসঙ্গীকে হারানোর এক বছর পর এবার সুনিল কর্মকারের মৃত্যুতে পরিবার-পরিজনের মধ্যে শোকের আবহ বিরাজ করছে।
তাঁর মৃত্যুতে ছলিমপুরসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজন, প্রতিবেশী ও শুভাকাঙ্ক্ষীরা তাঁর আত্মার শান্তি কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
সুনিল কর্মকারের মৃত্যুতে শোকজানিয়ে নীলগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি কামারুজ্জামান শহীদ মাতব্বর বলেন, সুনিল কর্মকার একজন সদালাপী সৎ ও নির্মোহ মানুষ ছিলেন। তিনি দীর্ঘ বছর আমার প্রতিবেশী হিসেবে বসবাস করছেন। তার আচরণে কেউ কোনদিন ব্যাথা পায়নি। তার আত্মার শান্তি কামনা করছি।