Loading ...
  • Sun, 15 Nov 2026, 05:50 am
আবহাওয়া ব্যানার

পত্নীতলায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত, বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন প্রায় ২০০ রোগী

মাসুদ রানা,নওগাঁ, প্রতিনিধি।। / ১৩৪
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

 

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:

‘ডায়াবেটিস দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর পত্নীতলায় বিশ্ব ডায়াবেটিস দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) সকালে উপজেলার সরদারপাড়ায় পত্নীতলা ডায়াবেটিস সমিতির কার্যালয়ে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও চিকিৎসাসেবা কার্যক্রমের মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি শুরু হয়।

পরে সমিতির সভাপতি ডা. আবু ওবাইদার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়ামুল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস এম গোলাম কাইছার এবং পত্নীতলা ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সাদেক উদ্দীন আহমেদ।

আলোচনা সভায় বক্তারা ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা নিয়মিত ডায়াবেটিস পরীক্ষা, পরিমিত খাদ্যাভ্যাস, শারীরিক পরিশ্রম ও চিকিৎসকের পরামর্শ মেনে চলার আহ্বান জানান।

পত্নীতলা ডায়াবেটিস সমিতির আয়োজনে এ কর্মসূচিতে উপজেলার প্রায় ২০০ জন ডায়াবেটিস আক্রান্ত রোগী বিনামূল্যে পরীক্ষা ও চিকিৎসাসেবা গ্রহণ করেন।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/