নয়নাভিরাম গাইন (নয়ন) কলাপাড়া।।
পটুয়াখালীর কলাপাড়ায় পুলিশের অভিযানে ৪০ পিস কথিত ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) রাত ১টা ৫ মিনিটের দিকে উপজেলার ধানখালী ইউনিয়নের পশ্চিম ধানখালী এলাকায় এ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, পশ্চিম ধানখালী ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. জাকারিয়া বিশ্বাস (২৭), পিতা মো. হাসেম বিশ্বাস এবং মো. মিরাজ সরদার (৩০), পিতা মো. রহিম সরদার।
পুলিশ সূত্রে জানা যায়, কলাপাড়া থানার এসআই মো. শহিদুল ইসলাম খানের নেতৃত্বে পুলিশের একটি দল ধানখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পশ্চিম ধানখালী এলাকায় ধলু মৃধা স্কুলের উত্তর পাশে মোকলেস খার বাড়ির সামনের পাকা সড়কে অভিযান চালায়। এ সময় ওই দুই যুবককে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ৪০ পিস হালকা গোলাপি রঙের কথিত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে কলাপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১০(ক) অনুযায়ী মামলা করা হয়েছে।
কলাপাড়া থানার মামলা নম্বর-১৭, তারিখ: ১৪ নভেম্বর ২০২৬।
tawhidit.top/