Loading ...
  • Sun, 15 Nov 2026, 05:50 am
আবহাওয়া ব্যানার

কলাপাড়ায় ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতার বিরুদ্ধে ইয়াবা সেবনের অভিযোগ, ভিডিও ভাইরাল

নয়নাভিরাম গাইন নয়ন কলাপাড়া।। / ১৯২
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

নয়নাভিরাম গাইন (নয়ন)  (পটুয়াখালী)।।

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার বালিয়াতলী ইউনিয়ন ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতার বিরুদ্ধে ইয়াবা সেবনের অভিযোগ উঠেছে। তাঁদের ইয়াবা সেবনের দৃশ্য রয়েছে দাবি করে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
অভিযুক্তরা হলেন বালিয়াতলী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. নাহিদ খান এবং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. মিজানুর রহমান।
স্থানীয় কয়েকজনের দাবি, ভিডিওতে দেখা ব্যক্তিরা সংশ্লিষ্ট দুই নেতা। তবে ভিডিওটির সত্যতা ও এর সঙ্গে তাঁদের সম্পৃক্ততার বিষয়টি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় কয়েকজন।
এদিকে, অভিযুক্ত দুই নেতার বক্তব্য জানতে তাঁদের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া পাওয়া যায়নি।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব ঢালী রুহুল আমিন অভি এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কাজী ইয়াদুল ইসলাম তুষার জানান, অভিযোগের বিষয়টি তাঁদের নজরে এসেছে। বিষয়টি খতিয়ে দেখে সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় ভাইরাল ভিডিওটির সত্যতা যাচাই এবং অভিযোগের নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন নাগরিকেরা।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/