Loading ...
  • Sun, 15 Nov 2026, 05:50 am
আবহাওয়া ব্যানার

কুয়াকাটায় ২.৩ কেজির ইলিশ বিক্রি ৮ হাজার ৫১০ টাকায়

নয়নাভিরাম গাইন নয়ন কলাপাড়া।। / ১৫৭
শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

নয়নাভিরাম গাইন (নয়ন), কলাপাড়া (পটুয়াখালী)।। 

২২ দিনের নিষেধাজ্ঞা শেষে সাগরে মাছ ধরতে গিয়ে জেলে নবী হোসেনের জালে ধরা পড়েছে ২ কেজি ৩০০ গ্রাম ওজনের একটি ইলিশ। শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে কুয়াকাটা পৌর মৎস্য অবতরণ কেন্দ্রে নিলামে মাছটি প্রতি মণ ১ লাখ ৪৫ হাজার টাকা দরে মোট ৮ হাজার ৫১০ টাকায় বিক্রি হয়।
স্থানীয় মৎস্য ব্যবসায়ী জয়নাল ঘরামী নিলামের মাধ্যমে মাছটি কিনে নেন। তিনি জানান, বড় আকৃতির ইলিশ সচরাচর পাওয়া যায় না। মাছটির ওজন ও মান বিবেচনায় কিনেছেন। এটি রপ্তানির জন্য প্রস্তুত করা হবে। এর আগে বুধবার ২ কেজি ওজনের আরেকটি ইলিশ ৭ হাজার ৪০০ টাকায় কিনেছিলেন তিনি।
জেলে নবী হোসেন জানান, নিষেধাজ্ঞা শেষে এটি তাঁর জালে ধরা পড়া প্রথম বড় ইলিশ। ভালো দামে বিক্রি করতে পেরে তাঁরা খুশি।
স্থানীয় বাসিন্দা মিরাজুল হাসান বলেন, বড় ইলিশ কেনার ইচ্ছা থাকলেও অতিরিক্ত দামের কারণে মধ্যবিত্ত পরিবারের পক্ষে তা কেনা সম্ভব হচ্ছে না।
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. রাজীব সরকার বলেন, প্রজনন মৌসুমে মাছ ধরা বন্ধ রাখার ফলে ইলিশের প্রজনন ও বংশবিস্তারে ইতিবাচক প্রভাব পড়তে পারে। তবে একটি বড় ইলিশ পাওয়া মানেই উৎপাদন বেড়েছে, এমন সিদ্ধান্তে আসা যাবে না। এ জন্য দীর্ঘমেয়াদি গবেষণা ও আহরণের পরিসংখ্যান বিশ্লেষণ প্রয়োজন।
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জহিরুন্নবী বলেন, ইলিশের উৎপাদন ও প্রজনন নিশ্চিত করতে সরকারি নিষেধাজ্ঞা মেনে মাছ আহরণ করা জরুরি।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/