Loading ...
  • Mon, 13 Jul 2026, 03:45 pm
আবহাওয়া ব্যানার

আমতলীতে বিএনপির আহ্বায়ক বহিস্কার, নেতাকর্মীদের মাঝে ক্ষোভ !

নিউজ রুম / ১১৭
শুক্রবার, ৫ জানুয়ারি, ২০২৪

মোঃ সাইদুর রহমান, আমতলী(বরগুনা)
সংবাদদাতা।।

বরগুনার আমতলী উপজেলা বিএনপির আহ্বায়ক মো.জালাল উদ্দিন ফকিরকে কেন্দ্রীয় বিএনপি বহিস্কার করায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে চরম ক্ষোভ দেখা দিয়েছে । নেতৃবৃন্দ অবিলম্বে তার বহিস্কারাদেশ প্রত্যাহার করে স্বপদে পুর্নবহালের দাবী জানিয়েছেন কেন্দ্রীয় বিএনপির নেতৃবৃন্দের কাছে।

উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি সম্পাদকরা জানান,বিএনপির মধ্যে একটি চক্র ষড়যন্ত্র করে জালাল ফকিরের সুনাম ক্ষুন্ন করার জন্য স্থানীয় নেতাকর্মীদের মধ্যে আলাপ চারিতার কিছু কথা রের্কড করে তা এডিট করে ১ জানুয়ারী কিছু টেলিভিশন ও বিভিন্ন পত্রিকায় সরবরাহ করে সংবাদ প্রকাশ করিয়ে তা কেন্দ্রীয় বিএনপি নেতাদের কাছে সরবরাহ করিয়ে জালাল ফকিরকে বিএনপি থেকে বহিস্কার করায় ।

আমতলী উপজেলার ০৭টি ইউনিয়ন ও পৌরসভা বিএনপির সভাপতি সম্পাদকরা ক্ষোভ প্রকাশ করে যৌথ বিবৃতিতে বলেন,যারা একাজটি করেছেন তারা বিএনপিকে ধ্বংস করার জন্য করেছেন তারা মনে প্রানে বিএনপি করেন না। আমতলীতে জালাল ফকির বিহীন বিএনপি অচল। বিবৃতিদাতারা অবিলম্বে জালাল উদ্দিন ফকিরের বহিস্কারাদেশ প্রত্যাহারের জন্য কেন্দীয় নেতৃবৃন্দর কাছে দাবী জানিয়েছেন।

বিবৃতি দাতারা হলেন, পৌর বিএনপির আহবায়ক মো. কবিবর ফকির.সদস্য সচীব জালাল আহমেদ খান,গুলিশাখালী ইউনিয়ন বিএনপির আহবায়ক অ্যাড: জসিম উদ্দিন সদস্য সচীব মো.ফারুক আকন. কুকুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রুস্তুম আলী আকন ,সদস্য সচীব মো.রাহাত তালুকদার,আঠারগাছিয়া ইউনিয়ন বিএনপির
সভাপতি মো.ফারুক মৃধা.সদস্য সচীব ডাঃ মো. জসিম উদ্দিন,হলদিয়া ইউনিয় বিএনপির সভাপতি মো.জহিরুল ইসলাম লিমন,সদস্য সচীব মো,কামরুল হাসান সেতু মল্লিক, চাওড়া ইউনিয় বিএনপির সভাপতি মো রেজাউল করিম,সদস্য সচীব মো, জুয়েল আহাদ,আমতলী সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মো.জালাল উদ্দিন মৃধা,সদস্য সচীব মো.আবুল কালাম আজাদ,
আড়পাঙ্গাশিয়া বিএনপির সিনিয়র আহবায়ক মো.মিলন মিয়া,সদস্য সচীব মো. মানিক মেম্বর।

এবিষয় জালাল উদ্দিন ফকির মুঠোফোনে জানান বিএনপির মধ্যে একটি চক্র ষড়যন্ত্র করে হাসিনা সরকার বিরোধী আন্দোলন ও সংগ্রামকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য ১ জানুয়ারী থেকে স্থানীয় নেতাদের মধ্যে আলাপ চারিতার একটি অডিও ক্লিপ সংযোজন ও বিয়োজন করে বিভিন্ন মিডিয়ায় প্রচার করায়। যাহা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক।আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং অবিলম্বে বহিস্কার আদেশ প্রত্যাহার চাই।


এ ক্যাটাগরির আরো নিউজ

tawhidit.top/