Loading ...
  • Tue, 25 Aug 2026, 10:43 pm
আবহাওয়া ব্যানার

নবগঠিত হাজীপুর ইউনিয়ন চেয়ারম্যান হিসেবে আলোচনার শীর্ষে নাজমুল আলম বাদল মাতুব্বর

নয়নাভিরাম গাইন নয়ন কলাপাড়া।। / ২০৪
মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

 

নয়নাভিরাম গাইন (নয়ন) কলাপাড়া।।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নবগঠিত ১৩ নং হাজীপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনার শীর্ষে নাজমুল আলম (বাদল মাতুব্বর) বিএ অনার্স এম এ (ইতিহাস)। তার চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনা আলোচনা এখন উপজেলার রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে চায়ের টেবিল ও ইউনিয়নের আনাচে কানাচে সবজায়গায়। নবগঠিত ইউনিয়নের জনসাধারণ তাদের প্রথম চেয়ারময়ান হিসেবে একজন সৎ, যোগ্য, শিক্ষিত ও সমাদৃত ব্যক্তিকে পেতে চান। এ ক্ষেত্রে তাদের পছন্দের শীর্ষে রয়েছে নাজমুল আলম বাদল মাতব্বর।  তিনি সম্ভ্রান্ত পরিবার থেকে উঠে আসা একজন আলোচিত ব্যাক্তি। বাংলাদেশ জাতীয়তা বাদীদল বি এন পির রাজনীতিতে সক্রিয়কর্মী ও জননন্দিত নেতা হিসেবে ইতিপূর্বেই সে পরিচিতি লাভ করেছেন। রাজনীতিতে সে কলাপাড়া উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়ার সহ-সভাপতি ও বর্তমানে উপজেলা যুবদলের যুগ্ন আহবায়কের দায়িত্ব পালন করছেন। এছাড়াও পাখিমারা প্রফুল্ল ভৌমিক মাধ্যমিক বিদ্যালয় সভাপতি ও নাও ভাঙ্গা কামিল মাদ্রাসার বিদ্যুৎসাহী সদস্য হিসেবে দায়িত্বে রয়েছেন। বিএনপি রাজনীতি করার কারনে ছাত্র জীবন থেকে ২০২৪ এর ৫ ই আগষ্ট পর্যন্ত বহূ হামলা মামলার স্বীকার হয়ে তিনি বহূবার জেল খেটেছেন।  আসলে প্রকৃত সমাজ সেবক ও রাজনৈতিক পরিবারে বড় হয়েছেন। তার পরিবারের জনসেবা করার দীর্ঘ ইতিহাস রয়েছে। একাধারে তার পিতা হাজী আব্দুল মজিদ মাতব্বর ছিলেন নীলগঞ্জের সাবেক ইউপি সদস্য,তার দাদা শেরআলি মাতুব্বর দীর্ঘবছর ৫ নং নীলগঞ্জের ইউনিয়নের পঞ্চায়েত ছিলেন, তার বড়ভাই বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম মাতুব্বর প্রবাসে ২০০৬ থেকে ২০১১ পর্যন্ত সভাপতি ও ২০১১ থেকে এখনও পর্যন্ত  বাংলাদেশ ডেনমার্ক শাখা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও ডেনমার্ক বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সভাপতি হিসাবে ২০০০ সাল থেকে বর্তমান পর্যন্ত দায়িত্ব পালন করেছেন। তার মেজ ভাই আলহাজ্ব কামরুজ্জামান শহীদ মাতব্বর পাঁচ নং নীলগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রথমে মেম্বর ও এরপরে দীর্ঘ ১০ বছর সফল চেয়ারম্যান হিসেবে মোট ২১ বছর দায়িত্ব পালন করেছেন। এছড়াও কামারুজ্জামান শহীদ মাতব্বর ৫ নং নীলগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছেন ৩০ বছর অবধি। এর আগে ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক, এবং দীর্ঘবছর যাবৎ উপজেলা বিএনপির সহ-সভাপতিরদায়িত্ব পালন করে আসছেন। তাছাড়াও সাপ্লাই এন্ড সেল সোসাইটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন একাধিকবার। এছাড়াও তাদের পরিবারের অনেকেই বিভিন্ন স্কুল মসজিদ মাদ্রাসার সভপতির দায়িত্ব পালন করছেন। তাই বাদল মাতব্বরের পারিবারিক ও বংশীও ঐতিহ্য, শিক্ষাগত যোগ্যতা, আচরনগত সৃজনশীলতা তাকে ধনী,গরিব, বড় ছোট, সকল শ্রেণী পেশার মানুষের কাছে একজন জনপ্রিয় ব্যাক্তি হিসেবে পরিচিতি লাভ করেছেন। এছাড়াও তার মধ্যে যে সকল মানবিক গুনাবলী রয়েছে এতে করে ১৩ নং হাজীপুরের জনগনের নিকট, সম্ভাব্য অন্যান্য চেয়ারম্যান প্রার্থীর তুলনায় তিনি বহু দূর এগিয়ে রয়েছেন। তাই হাজীপুরের সর্বস্তরের জনগণ আগামী স্থানীয় সরকার নির্বাচনে ১৩ নং হাজিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিসেবে দল থেকে নাজমুল আলম বাদল মাতব্বরকে  মনোনীত করা হবে বলে সিনিয়র নেতৃবৃন্দের কাছে প্রত্যাশা ব্যক্ত করেছেন।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/