Loading ...
  • Thu, 16 Apr 2026, 01:47 pm
আবহাওয়া ব্যানার

আগামীকাল থেকে শুরু হচ্ছে দুইদিন ব্যাপী কুয়াকাটা ফেস্টিভাল, নতুন সাজে সমুদ্র সৈকত।।

নিউজ রুম / ১৩৪
বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩

 

কলাপাড়া(পটুয়াখালী)সংবাদদাতা।।

পর্যটন শিল্পকে আরো বিকশিত করতে আগামীকাল থেকে কুয়াকাটায় শুরু হচ্ছে দুইদিন ব্যাপী বাংলাদেশ ফেস্টিভাল কুয়াকাটা। তাই কুয়াকাটা সমুদ্র সৈকত এলাকা সাজানো হচ্ছে নতুন সাজে। প্রস্তুত করা হয়েছে প্যান্ডেল। তৈরী করা হচ্ছে ৬০ টি স্টল। এসব স্টলে কুয়াকাটার ইতিহাস ঐতিহ্য ও বিভিন্ন পন্যের পসরা ফুটিয়ে তোলা হবে। পর্যটকরা এসব স্টল ঘুরে জানতে পারবে বরিশালের আদি ইতিহাস।
এছাড়াও এ উৎসব উপলক্ষে দিনব্যাপী অনুষ্ঠিত হবে রাখাইনদের কালচারাল অনুষ্ঠান, পুতুল নাচ, বাউল গান, ফানুস উৎসব ও ঘুড়ি উৎসব। বাংলাদেশের আইকনিক, ডেস্টিনেশন, সংস্কৃতি ঐতিহ্যকে বিশ্ববাসি ও বাংলাদেশের মানুষের কাছে তুলে ধরতে মুজিব’স ক্যাম্পেইনের আওতায় প্রতি বিভাগে এ উৎসব করছে ট্যুরিজম বোর্ড ও পর্যটন মন্ত্রনালয়।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/