মোঃ রতন মিয়া, পীরগঞ্জ প্রতিনু,রংপুর:
রংপুর জেলার পীরগঞ্জে যাত্রীবাহী দুই বাস ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। এছাড়াও আহত হয়েছেন ২৫-৩০ জন।
গতকাল (৮ জুলাই) শনিবার দুপুরে ঢাকা-রংপুর মহাসড়কের বোর্ডের ঘর নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মরদেহ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ এবং আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।নিহতরা হলেন, আল আমিন (৪০) ও তার ছ’বছরের ছেলে মাহিন। তাদের বাড়ি উপজেলার রাধাকৃষ্ণপুর।
বিষয়টি নিশ্চিত করে বড়দরগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মজিবর রহমান জানান, নিহত আল আমিন ও শিশু মাহিন সম্পর্কে বাবা-ছেলে। তারা বাসের যাত্রী ছিলেন। পীরগঞ্জ থেকে ঢাকা যাওয়ার জন্য বাসে উঠেছিলেন।
তিনি আরও জানান, কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা এনা পরিবহনের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অনিন্দ্য পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় একটি ট্রাক সাইড নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাশে উল্টে যায়। এ ঘটনায় আরও ২৫-৩০ জন গুরুতর আহত হন। তাদের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
tawhidit.top/