রাসেল মোল্লা
পটুয়াখালীর কলাপাড়ার ৭৮ জন দরিদ্র জেলেকে তিনটি গ্রুপে ২৬ টি ইলিশ শিকারের জাল বিতরণ করা হয়েছে।
শনিবার (১৭ জুন) দুপুর সাড়ে ১২টায় উপজেলা পরিষদ হল রুমে কলাপাড়া মৎস্য বিভাগের আয়োজনে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় উপজেলার পাঁচটি গ্রামের ২৬ টি দলের ৭৮ জেলেকে আনুষ্ঠানিক ভাবে ১৮ হাজার মিটার এ জাল বিতরন করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহার সঞ্চালনায় জাল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মো. মহিববুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান, ভাইরাস চেয়ারম্যান শফিকুল আলম বাবুল, শাহিনা পারভীন সীমা, কলাপাড়া পৌরসভার প্যানের মেয়র হুমায়ুন কইীর, কলাপাড়া প্রেসক্লাব সভাপতি মোঃ হুমায়ুন কবির প্রমূখ। এ সময় উপজেলায় কর্মরত গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
tawhidit.top/