Loading ...
  • Sat, 07 Feb 2026, 04:54 am
আবহাওয়া ব্যানার

পটুয়াখালীতে এসএসসি ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষা প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

নিউজ রুম / ১৫২
বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩

পটুয়াখালী প্রতিনিধি।।
পটুয়াখালীর দশমিনায় উপজেলার প্রশাসনের উদ্যোগে এসএসসি ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষা নকলমুক্ত পরিবেশ সম্পন্ন করার লক্ষে ভিজিল্যান্স টিম, কেন্দ্র সচিব ,সহকারী কেন্দ্র সচিব ও হল সুপারদের নিয়ে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ হলরুমে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার নাফিসা নাজ নীরার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাফর আহমেদ,প্রানী সম্পদ কর্মকর্তা ডা.আতিকুর রহমান,পুলিশ পরির্দশ(তদন্ত) অনুপ দাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সেলিম মিয়া,একাডেমি সুপরভাইজার মু.নেছার উদ্দিন, মাধ্যমিক শিক্ষক সমিতির উপজেলা শাখার সভাপতি কাজী আনোয়ার, ভিজিল্যান্স টিম, কেন্দ্র সচিব , সহকারী কেন্দ্র সচিব ও হল সুপারসহ অন্যান্য কর্মকর্তারা।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/