Loading ...
রবিবার, ২২ নভেম্বর ২০২৬
নিরপেক্ষতায় অবিচল — www.nittokantho.com

বৃষ্টি-কুয়াশায় বিপর্যস্ত উপকূল, বাড়ছে শীত; কৃষকের কপালে দুশ্চিন্তার ভাঁজ

নয়নাভিরাম গাইন নয়ন কলাপাড়া।। / ৪৭
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

নয়নাভিরাম গাইন (নয়ন) কলাপাড়া, পটুয়াখালী।।

ঘূর্ণিঝড় ‘আকভান’ দুর্বল হয়ে লঘুচাপ আকারে ভারতের উত্তর ছত্তিশগড় ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে পটুয়াখালীসহ উপকূলীয় অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। সেই সঙ্গে ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে গ্রামীণ জনপদ। বেড়েছে শীতের অনুভূতিও। বৃষ্টি, শীত ও ঘন কুয়াশায় জনজীবনে চরম দুর্ভোগ নেমে এসেছে।
সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন শ্রমজীবী মানুষ। অন্যদিকে, ফসলের ক্ষতির আশঙ্কায় দুশ্চিন্তায় রয়েছেন আমন চাষি ও শীতকালীন সবজি চাষিরা। ঘন কুয়াশার কারণে দিনের বেলায়ও যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে।
তবে আবহাওয়া অফিস জানিয়েছে, আজ দুপুরের পর থেকে বরিশাল বিভাগে রোদের দেখা মিলতে পারে। পাশাপাশি গতকালের তুলনায় বৃষ্টিপাতের পরিমাণও কমে আসার সম্ভাবনা রয়েছে। এতে সাময়িকভাবে কিছুটা স্বস্তি ফিরতে পারে জনজীবনে। তবে দক্ষিণাঞ্চলে আগামী ২৪ ঘণ্টা বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে এবং শীতের তীব্রতা আরও বাড়তে পারে বলে জানিয়েছে জেলা আবহাওয়া অফিস।


এ ক্যাটাগরির আরো নিউজ