Loading ...
রবিবার, ২২ নভেম্বর ২০২৬
নিরপেক্ষতায় অবিচল — www.nittokantho.com

পত্নীতলায় লোকনাথ মন্দির নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন

মাসুদ রানা নওগাঁ পত্নিতলা প্রতিনিধি।। / ৪৪
শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

 

মো. মাসুদ রানা পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর পত্নীতলায় সার্বজনীন শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার মন্দির নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) বিকেলে উপজেলার নজিপুর পৌর এলাকার পুঁইয়া বুড়া কালিমাতা মন্দির প্রাঙ্গণে পুঁইয়া ও বাদ-পুঁইয়া গ্রামের ভক্তবৃন্দের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনের সাবেক সংসদ সদস্য মো. সামসুজ্জোহা খান জোহা। বিশেষ অতিথি ছিলেন নওগাঁ জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভানেত্রী সামিনা পারভিন পলি।
দিজেন্দ্রনাথ চন্দ্র সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা দলের সভানেত্রী মরিয়ম বেগম শেফা, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট পত্নীতলা শাখার আহ্বায়ক সবুজ সাহা, সদস্য সচিব শংকর ঠাকুরসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
আয়োজকরা জানান, মন্দিরটি নির্মিত হলে এলাকার সনাতন ধর্মাবলম্বীদের নিয়মিত পূজা-অর্চনা, ধর্মীয় অনুষ্ঠান ও প্রার্থনার স্থায়ী ব্যবস্থা হবে। পাশাপাশি ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি এবং আধ্যাত্মিক চর্চার প্রসার ঘটবে।


এ ক্যাটাগরির আরো নিউজ