Loading ...
রবিবার, ২২ নভেম্বর ২০২৬
নিরপেক্ষতায় অবিচল — www.nittokantho.com

মধুখালীতে ডেঙ্গুর দাপট, শয্যাসংকটে বারান্দা-সিঁড়িতে রোগীরা

মফিজুর রহমান মুবিন,মধুখালি সংবাদ দাতা। / ৭২
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

 

মফিজুর রহমান মুবিন, মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা।। 

ফরিদপুরের মধুখালীতে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা, অন্যদিকে কমেছে হামের সংক্রমণ। ডেঙ্গু রোগীর চাপ বাড়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেখা দিয়েছে শয্যাসংকট। বেড না পেয়ে বারান্দা ও সিঁড়িতে অবস্থান করে চিকিৎসা নিতে হচ্ছে রোগীদের।

২২ নভেম্বর হাসপাতাল সূত্রে জানা যায়, চলতি বছরের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত ২৫৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে ১৭৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং উন্নত চিকিৎসার জন্য ৭৫ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে ভর্তি রয়েছেন ১১ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ৪ জন।

অন্যদিকে, একই সময়ে হামে আক্রান্ত ৩০ জন হাসপাতালে ভর্তি হলেও গত ২৪ ঘণ্টায় নতুন কোনো রোগী ভর্তি হননি।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. কবির সরদার নিত্যকন্ঠকে জানান, ডেঙ্গুর পাশাপাশি জ্বর, পেটব্যথাসহ বিভিন্ন রোগীর চাপ বেড়েছে। ফলে নির্ধারিত শয্যা পূর্ণ হয়ে যাওয়ায় বারান্দা ও সিঁড়িতেও রোগীদের থাকতে হচ্ছে। তবে চিকিৎসক ও নার্সরা সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করছেন।

এদিকে ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আশপাশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ এবং জ্বর দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।


এ ক্যাটাগরির আরো নিউজ