Loading ...
রবিবার, ২২ নভেম্বর ২০২৬
নিরপেক্ষতায় অবিচল — www.nittokantho.com

কলাপাড়ায় মন্দির পরিচালনা কমিটি গঠন, সভাপতি ভবরঞ্জন ও সম্পাদক পংকজ

কলাপাড়া প্রতিনিধি। / ৪৩
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

 

কলাপাড়া প্রতিনিধি।।

পটুয়াখালীর কলাপাড়া পৌরসভার নাচনাপাড়ায় অবস্থিত ঐতিহ্যবাহী শ্রীশ্রী রাধাগোবিন্দ মন্দির, শ্রীশ্রী কালী মন্দির, শ্রীশ্রী মনসা মন্দির ও লোকনাথ ব্রহ্মচারী বাবার মন্দির পরিচালনায় ২১ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে ডা. ভবরঞ্জন বিশ্বাসকে সভাপতি এবং সাংবাদিক প্রণব নারায়ণ বিশ্বাস (পংকজ)কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

গত ১৫ নভেম্বর (রোববার) মন্দির প্রাঙ্গণে স্থানীয় ভক্তদের উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে আগামী তিন বছরের জন্য এ কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন—সহসভাপতি মিলন চন্দ্র হাওলাদার, নিরঞ্জন কবিরাজ ও গৌতম চন্দ্র রায়; সহসাধারণ সম্পাদক মনীন্দ্র চৌধুরী; সাংস্কৃতিক সম্পাদক ননীগোপাল রায়; সহসাংস্কৃতিক সম্পাদক নকুল সরকার, সাথী রানী ও সুজন মিস্ত্রি; সাংগঠনিক সম্পাদক স্বপন ভক্ত; সহসাংগঠনিক সম্পাদক অনিল চন্দ্র দাস ও দিলীপ হাওলাদার; কোষাধ্যক্ষ সঞ্জয় হাওলাদার; দপ্তর সম্পাদক অসীম চন্দ্র বিশ্বাস; সহদপ্তর সম্পাদক রবি চৌধুরী; প্রচার সম্পাদক গোপাল শীল এবং সহপ্রচার সম্পাদক বাসু দেবনাথ।
এ ছাড়া কার্যকরী কমিটির সদস্য হিসেবে রয়েছেন মিলন কুমার রায়, অবনী রায় ও হরিদাস সরকার।

নতুন কমিটি গঠনের পর স্থানীয় ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দ ও উৎসাহ দেখা দিয়েছে। নবগঠিত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সব সদস্যকে বিভিন্ন মহল থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। মন্দিরগুলোর ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ড আরও গতিশীল করতে নতুন কমিটি কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।


এ ক্যাটাগরির আরো নিউজ