নয়নাভিরাম গাইন (নয়ন) স্টাফ রিপোর্টার
কলাপাড়ায় শেখর সাধুর বাড়িতে বাৎসরিক হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত হয়েছে। শেখর সাধুর গুরুদেব প্রফুল্ল চাঁদ গোস্বামীর নির্দেশে রবিবার (১২ ই মার্চ,২৭ শে ফাল্গুন) বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় নিজস্ব অর্থায়নে এ অনুষ্ঠান উৎযাপন করা হয়।
ওই দিন মঙ্গলঘট স্থাপন ও নিশান উত্তোলনের মধ্যদিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর হরি লিলামৃত পাঠ ও ঠাকুর সম্বন্ধীয় আলোচনা করাহয়। সূর্যাস্তের সাথে সাথে ডঙ্কাকাশি,শিঙ্গার ধনীতে হরিনাম সংকীর্তন শুরুহয়। এরপর মধ্যরাত পর্যন্ত একে একে দেশের বিভিন্ন উপজেলার ১২ টি মতুয়াদল আগমন করে। রাত ব্যাপী হরিনাম সংকীর্তন শেষে সোমবার সূর্যউদয়ের পূর্ব মুহূর্তে ভোর আরতীর মধ্যদিয়ে নাম সংকীর্তন শেষহয়। বিকেলে মহোৎসবে প্রসাদ বিতরণ করাহয়। অনুষ্ঠানে কলাপাড়া উপজেলা সহ দেশের বিভিন্ন জায়গার ২ সহস্রাধিক ভক্ত উপস্থিত ছিলেন।
tawhidit.top/