Loading ...
  • Thu, 04 Jun 2026, 11:48 pm
আবহাওয়া ব্যানার

কলাপাড়ায় সার্বজনীন মতুয়া হরি মন্দীরে বাৎসরিক হরিনাম কির্তন, মতুয়াভক্ত মিলনমেলা অনুষ্ঠিত

নয়নাভিরাম গাইন নয়ন কলাপাড়া।। / ৩৬
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

 

নয়নাভিরাম গাইন (নয়ন) কলাপাড়া, পটুয়াখালী।।

পটুয়ালীর কলাপাড়ায় পাখিমারা সার্বজনীন মতুয়া হরিমন্দীরে বাৎসরিক হরিনাম কির্তন, মতুয়াভক্ত মিলনমেলা ও মহোৎসব অনুষ্ঠিত হয়েছে। মন্দীর কমিটির আয়োজনে বুধবার বাংলা ১৯ জৈষ্ঠ্য ইংরেজি ৩ রা জুন দিনভর নানা অনুষ্ঠান শেষে রাতে এ হরিনাম কির্তন,মতুয়া ভক্তমিলন মেলা ও মহোৎসব অনুষ্ঠিত হয়। এতে কলাপাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে মতুয়ারা দলে দলে অংশগ্রহন করেন। সর্বোমেট ৮ টি দল ও স্থানীয় মিলে সহাস্রাধীক ভক্ত অনুষ্ঠান স্থলে মিলিত হয়। ভক্তদের উপস্থিততে মন্দীর আঙ্গীনা কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। সেইসাথে ডঙ্কা কাশিতে হরিনামে মাতোয়ারা হয় ভক্তরা। অনুষ্ঠান শেষে মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

মন্দীর কমিটির সভাপতি সুশীতল সরকার বলেন,সার্বজনীন মতুয়াহরি মন্দীরে দীর্ঘ তিন বছর যাবৎ অনুষ্ঠান বন্ধ ছিল। এ বছর সকল ভক্তের সম্মতিক্রমে ও অর্থায়নে এ অনুষ্ঠান আমরা করেছি। আমরা চাই সকলের অংশগ্রহণে মন্দরটি আরো ভালোভাবে পরিচালিত হোক তাই সকলের সহযোগীতা কামনা করছি।

মন্দীরের সাধারণ সম্পাদক শিক্ষক শংকর বিশ্বাস বলেন, কলাপাড়া উপজেলায় এ মন্দির খানা সরকারি রেজিষ্ট্রেশন কৃত। তবে আমরা সরকারি কোন সহায়তা পাইনা। মন্দীরের অনেক উন্নয়ন কাজ বাকি। সরকারি সহায়তা পেলে কাজগুলো সম্পন্ন করতে পারতাম।তাই মাননীয় এমপি এবিএম মোশাররফ হোসেন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার হামিদ এর সুদৃষ্টি কামনা করছি।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/