Loading ...
  • Mon, 12 Oct 2026, 02:45 am
আবহাওয়া ব্যানার

মধুখালীতে দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে পুলিশের মতবিনিময় সভা, শান্তিপূর্ণ উদযাপনের আহ্বান

মফিজুর রহমান মুবিন,মধুখালি সংবাদ দাতা। / ৩৮
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

মফিজুর রহমান মুবিন, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের মধুখালীতে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে আইনশৃঙ্খলা ও নিরাপত্তাবিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১১ অক্টোবর) বিকেল ৪টায় মধুখালী থানা পুলিশের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। মধুখালী থানার সাব-ইন্সপেক্টর মো. মোক্তার হোসেনের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকদেব রায়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী সার্কেলের সহকারী পুলিশ সুপার এস এম মাসুদুজ্জামান।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুল আলিম মানিক, পৌর বিএনপির সভাপতি মো. হায়দার আলী মোল্লা, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের মধুখালী উপজেলা শাখার সভাপতি অ্যাডভোকেট নির্মল চন্দ্র দাস, সাধারণ সম্পাদক মিহির কুমার রায় বাবলু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইয়াসিন বিশ্বাস, মধুখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত)কে এম মারুফ হাসান রাসেল, উপজেলা যুবদলের সদস্যসচিব মো. তারিকুল ইসলাম এনামুল, কৃষক দলের সদস্যসচিব মো. তানভীর আহমেদ শিমুল, স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মো. জহিরুল ইসলাম লিটন এবং মধুখালী পৌর আমির মাওলানা রেজাউল করিম।

সভায় উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি অ্যাডভোকেট নির্মল চন্দ্র দাস বলেন, বিগত তিনটি সরকারের আমলে পূজা উদযাপনে তাঁরা যে সুযোগ-সুবিধা পেয়েছেন, এ বছর বিএনপি সরকারের পক্ষ থেকে তার চেয়েও বেশি সুবিধা দেওয়া হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে সহকারী পুলিশ সুপার এস এম মাসুদুজ্জামান বলেন, শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও নির্বিঘ্নে উদযাপন নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে। পূজামণ্ডপের নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দকে পুলিশের সঙ্গে সমন্বয় রেখে দায়িত্ব পালনের পাশাপাশি সন্দেহজনক কোনো ঘটনা নজরে এলে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর আহ্বান জানান।

সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/