আল-আমিন অনিক
মহিপুর পটুয়াখালী প্রতিনিধি
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ঐতিহ্যবাহী মহিপুর প্রেসক্লাবের ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত।
আজ বৃহস্পতিবার (২৩শে ফেব্রুয়ারি) মহিপুর প্রেসক্লাবের ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে সারাদিন ব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিনটিকে উৎযাপন করেন ক্লাবের সদস্যবৃন্দ সহ শুভাকাঙ্খীরা।
পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সকাল ১০ ঘটিকায় মহিপুর প্রেসক্লাবের সকল সাংবাদিকদের উপস্থিতিতে জাতীয় পতাকা উত্তোলন শেষে এক বিশাল বর্নাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। রেলিটি শহরের গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ শেষে মহিপুর প্রেসক্লাব চত্বরে গিয়ে ফটোসেশনের মধ্য দিয়ে সমাপ্তি হয়।
মহিপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মাহাতাব হাওলাদারের সঞ্চালনায়
সভায় সভাপতিত্ব করেন মহিপুর প্রেসক্লাবের সভাপতি মো.নাসির উদ্দিন, উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ১১৪ পটুয়াখালী ৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুহিব্বুর রহমান মহিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার, কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডক্টর শহীদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ শহিদুল আলম মহিপুর থানা অফিসার ইনচার্জ খন্দকার আবুল খায়ের, মহিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বৃহত্তর খাপড়াভাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মালেক আকন প্রমুখ।
এসময় প্রধান অতিথি এমপি মহিব্বুর রহমান মহিব তাঁর বক্তব্যে উপস্থিত সকলকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি মহিপুর প্রেসক্লাবের সকল সাংবাদিক-বৃন্দদের উন্নয়ন সংবাদ সহ সমস্যা সম্ভবনা নিয়ে লেখালেখির আহবান জানান।
tawhidit.top/