Loading ...
  • Sun, 26 Jul 2026, 01:55 am
আবহাওয়া ব্যানার

কলাপাড়ায় জমি নিয়ে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

কলাপাড়া প্রতিনিধি। / ৪০
শনিবার, ২৫ জুলাই, ২০২৬

 

পটুয়াখালীর কলাপাড়ায় জমি সংক্রান্ত বিরোধ ও দীর্ঘদিনের আইনি জটিলতা নিয়ে সংবাদ সম্মেলন করেছেন মো. আবু তালেব ইভান মাতুব্বর। শনিবার বেলা ১১ টায় কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার মো. তৌহীদুর রহমান মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। লিখিত সংবাদ সম্মেলনে দাবি করেন, মোবারক আলী হাওলাদারের ওয়ারিশদের মালিকানাধীন জমি নিয়ে খেপুপাড়া সরকারি মাধ্যমিক বিদ্যালয় কর্তৃপক্ষ বিভিন্ন সময়ে চুক্তি ভঙ্গ, আদালতের রায় উপেক্ষা এবং মিথ্যা তথ্য প্রচার করে তাদের হয়রানি করছে।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, জমি সংক্রান্ত বিরোধের বিষয়ে একাধিক আদালতের রায়ে ওয়ারিশদের পক্ষে সিদ্ধান্ত এলেও বিদ্যালয় কর্তৃপক্ষ তা বাস্তবায়ন না করে নতুন নতুন মামলা দায়ের করছে। একই সঙ্গে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোরও অভিযোগ করেন তিনি। প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে আদালতের রায় বাস্তবায়ন এবং ওয়ারিশদের জমি শান্তিপূর্ণভাবে বুঝিয়ে দেওয়ার দাবি জানান। পাশাপাশি ভবিষ্যতে হয়রানি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/