Loading ...
  • Fri, 17 Apr 2026, 02:06 pm
আবহাওয়া ব্যানার

কুয়াকাটা পর্যটন শিল্প বিকাশ ও সম্ভাবনার বিষয়ে মতবিনিময় সভা।

নিউজ রুম / ১৬২
শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

 

কলাপাড়া, পটুয়াখালী, সংবাদ দাতা।।

কুয়াকাটা পর্যটন শিল্প বিকাশ ও সম্ভাবনার
বিষয়ে বিনিয়োগকারী এবং প্রশাসনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(১৯ এপ্রিল) সকাল দশটায় কুয়াকাটা পর্যটন পার্কের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার,বিচ ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব রবিউল ইসলাম এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন নির্বাহী সদস্য বিটা অতিরিক্ত সচিব ডাঃ খন্দকার আজিজুল ইসলাম,বিশেষ অতিথি ছিলেন কুয়াকাটা টুরিস্ট পুলিশ রিজিওনের পুলিশ সুপার আনছার উদ্দিন,কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হওলাদার,হোটেল মোটেল অনার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোতালেব শরিফ,কুয়াকাটা পর্যটন ব্যবসায়ী সংশ্লিষ্ট সকল সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন। সভায় পর্যটন ব্যবসায়ীরা বলেন,কুয়াকাটায় বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে হলে মাস্টার প্ল্যান চূড়ান্তভাবে প্রকাশ করতে হবে।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/