Loading ...
  • Thu, 16 Apr 2026, 06:21 pm
আবহাওয়া ব্যানার

কলাপাড়ায় ব্রিজ ভেঙ্গে মালবাহী ট্রাক খালে।

নিউজ রুম / ১১৩
রবিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৪

 

নয়নাভিরাম গাইন (নয়ন) কলাপাড়া (পটুয়াখালী)।। 

পটুয়াখালীর কলাপাড়ায় আয়রন ব্রিজ ভেঙ্গে মালবাহী ট্রাক খালে পরেছে। রবিবার (২৫ ফেব্রীারী) সকাল ১১টার দিকে মালসহ ট্রাকটি পার হওয়ার সময় ব্রিজটি ভেঙে যায়। ঘটনাটি উপজেলার লতাচাপলী ইউনিয়নের মম্বিপাড়া গ্রামের বড়হরপাড়া খালের ওপর নির্মিত আয়রন ব্রিজে ঘটেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে পর্যটক সহ পাঁচ গ্রামের মানুষ। স্থানীয়দের কাছে এটি সাধুর ব্রীজ নামে পরিচিত।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০০৫ সালে সেতুটি নির্মাণ করা হয়েছে। এটি দিয়ে প্রতিদিন লতাচাপলী ইউনিয়নের মম্বিপাড়া,নতুন বাজার, বড়হর পাড়া,পৌরঘোজার স্কুল কলেজের ছাত্র-ছাত্রীসহ ৫ থেকে ৭ গ্রামের মানুষ চলাচল করে। এছাড়াও কুয়াকাটায় অগত পর্যটকরা আলোচিত মিশ্রিপাড়া বৌদ্ধ মন্দির দেখতে যায় এই ব্রিজটি হয়ে। চলাচলের গুরুত্বপূর্ণ এই সেতুটির দৈর্ঘ্য ৮০ ফুট ও চওড়া ১০ ফুট। আজকে হঠাৎ এর পুরো অংশ একটি ট্রাক সহ ভেঙে খালে পড়ে গেছে।
ঘটনাস্থলে থাকা লোকজন জানায়, দুই বছর আগে থেকেই সেতুটি নড়বড়ে হয়ে গেছে। গত বছর কিছু অংশ ভেঙে পড়েছে। বাদবাকি আজকে পরেছে।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.জাহাঙ্গীর হোসেন বলেন, সরেজমিন পরিদর্শন করে দ্রুত সময়ের মধয়ে ব্যবস্থা নেয়া হবে।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/