Loading ...
  • Thu, 16 Apr 2026, 07:22 pm
আবহাওয়া ব্যানার

কলাপাড়ায় আগুনে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তা দিলেন প্রতিমন্ত্রীর সহধর্মিণী।

নিউজ রুম / ১২৪
বুধবার, ৩১ জানুয়ারি, ২০২৪

 

নয়নাভিরাম গাইন (নয়ন) কলাপাড়া,পটুয়াখালী প্রতিনিধি।।

কলাপাড়ায় অগ্নিকান্ডে সর্বস্ব হারানো অসিম দাসের পাশে দাড়িয়ে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন বাংলাদেশ সরকারের দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব অধ্যক্ষ মহিব্বুর রহমান মুহিব। গতকাল মঙ্গলবার (৩০ জানুয়ারী) রাত দশটার দিকে সরাসরি ঢাকা থেকে ছুটে এসে অসিমের বাড়িতে গিয়ে প্রতিমন্ত্রীর পক্ষ থেকে ৯ হাজার টাকার চেক (৩ বান) ঢেউটিন এছাড়াও ব্যাক্তিগত ভাবে নগদ অর্থ দিয়ে প্রাথমিক ভাবে চালচুলো হারানো পরিবারটির পাশে দাড়িয়েছেন প্রতিমন্ত্রীর সহধর্মিণী ও উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা। এ-সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.হুমায়ুন কবির,কলাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো.আলী আহম্মেদ,উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো.ইউসুফ আলী,মহিলা আওয়ামী লীগ নেত্রী সালমা কবির প্রমুখ।

সহায়তা পেয়ে ক্ষতিগ্রস্থ অসিমদাস নিত্যকন্ঠ নিউজকে বলেন,ম্যাডাম আমার দূর্ঘটনার সংবাদ পেয়ে গতকাল রাতে সরাসরি ঢাকা থেকে ছুটে এসে চেক ও নগদ অর্থ মিলিয়ে ১৫ হাজার টাকা ও ৩ বান টিন দিয়ে আমাদের পাশে দাড়ায়িছে। আমার পরিবারের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাই।

উল্লেখ্য গত (২৮ জানুয়ারী) রবিবার সন্ধ্যারপর সর্টসার্কিট থেকে লাগা ভয়াবহ অগ্নিকান্ডে অসিমদাসের পরনের বস্ত্র ব্যাতিত সকল কিছু পুরে শেষ হয়ে যায়।এরপর নিত্যকন্ঠ নিউজ এ নিয়ে রিপোর্ট প্রকাশ করে। যা প্রশাসন সহ হাজার হাজার মানুষের নজরে আসে। এর মাধ্যমে আশাকরছি সমাজের বিত্তবান ও হৃদয়শীল ব্যাক্তিরা এগিয়ে এসে অসিমদাসের পরিবারকে ঘুরেদাড়াতে সহযোগিতা করবে এমনটাই প্রত্যাশা সকলের।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/