Loading ...
  • Thu, 12 Mar 2026, 10:59 pm
আবহাওয়া ব্যানার

কলাপাড়ায় গৃহবধূর লাশ উদ্ধার।

নিউজ রুম / ১৫৫
বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩

 

নয়নাভিরাম গাইন (নয়ন) কলাপাড়া,পটুয়াখালী।। 

পটুয়াখালীর কলাপাড়ায় পুতুলী (২০) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে শ্বশুর বাড়ির লোকজন দাবি করেছে। মঙ্গলবার (২৮ নভেম্বর) সন্ধ্যারপর কলাপাড়া হাসপাতাল থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই গৃহবধূ উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের নীলগঞ্জ গ্রামের বাসিন্দা হানিফ হাওলাদারের পুত্র সাগর হাওলাদার (কালামিয়ার) স্ত্রী।

পুলিশ ও স্বজন সূত্রে জানাযায়,নিহত পুতুলী মঙ্গলবার সন্ধ্যার পর নীলগঞ্জে তার সামীর বাড়িতে সবার অগোচরে ঘরের দোতলায় চালার সাথে ওরনা দিয়ে ফাঁস দেয়। এরপরই স্বজনরা পুতুলীকে ঝুলন্ত অবস্থা থেকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ দ্রুত হসপিটালে ছুটে আসেন। কিন্তু সেখানে এসে তারা এসে লাশের সাথে কাউকে দেখতে পাননি। খোঁজ নিয়ে জানতে পারেন পতুলির মৃত্যুর খবর পেয়ে স্বজনরা হাসপাতাল থেকে পালিয়েছে। পরবর্তীতে পুলিশ নিহতের বাড়িতে গিয়ে কাউকে খুজে পায়নি। এছাড়াও এবিষয়ে পার্শ্ববর্তী লোকজনের কাছে জানতে চাইলে ঘটনার বিষয়ে কেউ কিছু বলতে পারেনা বলে তারা জানান। তবে স্বজনরা জানায়
নিহত পুতুলীর বাবার বাড়ি লক্ষীপুর জেলার রায়পুরা থানার চরপাতা ইউনিয়নের চরপাতা গ্রামে তার বাবার নাম ফিরোজ আলম। এক বছর হয়নি পুতুলির সংগে সাগরের বিবাহ হয়। বিবাহের পর তাদের সংসার ভালোই চলছিল হঠাৎ কেন এমন করল তারা বলতে পারছে না।

ঘটনা সম্পর্কে কলাপাড়া থানার দতন্ত কারী
এস আই গোলাম মাওলা বলেন,প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে স্বামীর সাথে অভিমান করে এমন ঘটনা ঘটাতে পারে। তবে ময়নাতদন্ত ছাড়া নিশ্চিত কিছুই বলা যাচ্ছেনা।

এবিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আলী আহমেদ বলেন,লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে। তিনি আরও জানান,এখনও পর্যন্ত মৃত্যুর বিষয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/