Loading ...
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
নিরপেক্ষতায় অবিচল — www.nittokantho.com

কলাপাড়ায় স্থানীয় সরকার দিবস পালিত।

নিউজ রুম / ২৪৪
বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩

নয়নাভিরাম গাইন (নয়ন)কলাপাড়া
(পটুয়াখালী):

জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন উপলক্ষে পটুয়াখালীর কলাপাড়ায় আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান ও রেলী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০) সেপ্টেম্বর বিকেল সাড়ে ৪ টার দিকে পৌর শহরের শহীদ শেখ কামাল স্মৃতি কমপ্লেক্স (অডিটরিয়ামে) উপজেলা প্রশাসন এর আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মহিবুর রহমান মহিব এমপি। এতে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এসএম রাকিবুল আহসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামীলীগ সভাপতি সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী মো.মাহবুবুর রহমান তালুকদার,উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.জাহাঙ্গীর হোসেন, কলাপাড়া পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার, কুয়াকাটা পৌর মেয়র মো. আনোয়ার হোসেন প্রমুখ। এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। এ দিবসটি পালন উপলক্ষে এর আগে পৌর শহরে একটি বর্ণাঢ্য র‍েলী বের করা হয়।


এ ক্যাটাগরির আরো নিউজ