Loading ...
  • Wed, 15 Apr 2026, 10:22 am
আবহাওয়া ব্যানার

সাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা, দুশ্চিন্তায় জেলেরা

নিউজ রুম / ১৫২
রবিবার, ২১ মে, ২০২৩

মোঃ মাহতাব হাওলাদার, মহিপুর:

সামুদ্রিক মাছের নিরাপদ প্রজনন ও উৎপাদন বাড়াতে শুক্রবার মধ্যরাত থেকে শুরু হয়েছে সমুদ্রে মাছ শিকারে ৬৫ দিনের নিষেধাজ্ঞা। আগামী ২৩ জুলাই পর্যন্ত বলবৎ থাকবে এই নিষেধাজ্ঞা।

ইতিমধ্যে বৃহৎ মৎস্য বন্দরখ‍্যাত মহিপুরের পোতাশ্রয় শিববাড়িয়া নদীতে আশ্রয় নিয়েছে সহস্রাধিক মাছ ধরা ট্রলার। বছর জুড়ে ইলিশের আকাল তার উপর মৎস্য বিভাগের এমন সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছে জেলেসহ ব‍্যবসায়ীরা। এছাড়া নিষেধাজ্ঞা চলাকালীন ভারতীয় জেলেদের আগ্রাসন বন্ধ এবং খাদ্য সহায়তা বৃদ্ধির দাবি জানিয়েছেন তারা।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপুসাহা জানান, ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত এই ৬৫ দিন ইলিশসহ সব রকম মাছ শিকার বন্ধ থাকবে। তবে এই সময়ে উপজেলায় নিবন্ধিত ১৮ হাজার ৫০৩ জেলেকে দুই ধাপে ৮৬ কেজি করে চাল দেওয়া হবে। এর পরেও জেলেদের জন্য তাদের সুযোগ সুবিধার কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/