Loading ...
  • Sat, 14 Mar 2026, 07:35 am
আবহাওয়া ব্যানার

দাগনভূঞায় প্রায় দুই সহস্রাধীক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

নিউজ রুম / ১৪৮
বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০২৩

আবদুল্লাহ আল মামুন:

ফেনী-৩ আসনের সংসদ সদস্য লেঃ জেনারেল (অবঃ) মাসুদ উদ্দিন চৌধুরী’র পক্ষ থেকে অসহায় গরীব শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার তানিয়া। এসময় উপস্থিত ছিলেন সাংসদ লেঃ জেনারেল (অবঃ) মাসুদ উদ্দিন চৌধুরী’র পিআরও (জনসংযোগ কর্মকর্তা) ওমর ফারুক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কামাল উদ্দিন, সদর ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরুল হুদা, রামনগর ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসিমুল নাদিম ও উপজেলা জাতীয় পার্টির সভাপতি জহিরুল ইসলাম প্রমুখ। এছাড়াও সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গারা উপস্থিত ছিলেন। এসময় দাগনভূঞা উপজেলার ৮টি ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিদের মাঝে প্রায় ১৯শ কম্বল বিতরণ করা হয়। পর্যায়ক্রমে এ সহায়তা আরও বৃদ্ধি করা হবে বলে জানান পিআরও ওমর ফারুক


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/