Loading ...
  • Wed, 18 Nov 2026, 12:44 am
আবহাওয়া ব্যানার

রাঙ্গাবালীতে সাংবাদিকের ওপর হামলা: অভিযুক্ত বিল্লাহর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

রাঙ্গাবালী, সংবাদদাতা।। / ৩৬
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

 

রাঙ্গাবালী (পটুয়াখালী) সংবাদদাতা।।

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সংবাদ সংগ্রহকালে বৈশাখী টেলিভিশনের উপজেলা প্রতিনিধি ফরাজী আবু তাহেরের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত আমিনুর রহমান বিল্লাহর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

মঙ্গলবার আদালত সূত্রে জানা যায়, সাংবাদিকের দায়ের করা অভিযোগ আমলে নিয়ে রাঙ্গাবালী চৌকি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দোলন হাসান সিআর-৫১২/২৬ নম্বর মামলা রুজু করে এ পরোয়ানা জারি করেন।

মামলার অভিযোগে বলা হয়, গত ১৪ নভেম্বর কোড়ালিয়া-বোয়ালিয়া নৌপথে যাত্রীবাহী স্পিডবোটে সংবাদ সংগ্রহের সময় আবু তাহেরকে মারধর করেন অভিযুক্ত বিল্লাহ। একপর্যায়ে চলন্ত স্পিডবোট থেকে নদীতে ফেলে দেওয়ার চেষ্টা এবং ভিডিও ধারণে বাধা দিয়ে মুঠোফোন কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়। পরে স্পিডবোটে থাকা অন্যদের সহায়তায় রক্ষা পান ওই সাংবাদিক।
রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন বলেন, সাংবাদিকের ওপর হামলার বিষয়টি পুলিশ গুরুত্বসহকারে দেখছে।

উল্লেখ্য, স্পিডবোটে অনিয়ম ও যাত্রীদের লাইফ জ্যাকেট না পরার বিষয়টি ভিডিও ধারণ করতে গেলে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় রাঙ্গাবালী প্রেস ক্লাব নিন্দা ও প্রতিবাদ জানায়।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/