Loading ...
  • Wed, 18 Nov 2026, 12:36 am
আবহাওয়া ব্যানার

আনোয়ার সভাপতি, কালাম সম্পাদক,ইসলামী আন্দোলন বাংলাদেশের নীলগঞ্জ ইউনিয়ন কমিটি গঠন

নয়নাভিরাম গাইন নয়ন কলাপাড়া।। / ৪৭
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

নয়নাভিরাম গাইন (নয়ন), কলাপাড়া (পটুয়াখালী)।।

পটুয়াখালীর কলাপাড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশ নীলগঞ্জ ইউনিয়ন শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে ভোটের মাধ্যমে মো.আনোয়ার হোসেন শিকদারকে টানা দ্বিতীয়বারের মতো সভাপতি ও ডা. মো. আবুল কালামকে সম্পাদক নির্বাচিত করে নতুন কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) বিকেল ৩টায় উপজেলার নীলগঞ্জ ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের হলরুমে এ সম্মেলন শুরু হয়। সন্ধ্যা ৬টায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে রাত ৯টায় দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে সম্মেলনের সমাপ্তি ঘটে।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কলাপাড়া উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব মো. মোস্তাফিজুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা শাখার সিনিয়র সহসভাপতি মাওলানা মো. মনিরুল ইসলাম, সহসভাপতি মাওলানা মো.নাইমুল ইসলাম নাঈম, সেক্রেটারি মৌলভী মো. মাহাবুবুল আলম, জয়েন্ট সেক্রেটারি মো.আবু হানিফ রেজা এবং আইন ও মানবাধিকারবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. মাজহারুল ইসলাম সুমন।

এ ছাড়া নীলগঞ্জ ইউনিয়নের কাউন্সিলরসহ ইউনিয়নের প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী ও সমর্থক সম্মেলনে অংশগ্রহণ করেন।
ভোটগ্রহণ শেষে সম্মেলনের সমাপনী পর্বে নবনির্বাচিত সভাপতি ও সেক্রেটারির নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব মোস্তাফিজুর রহমান। পরে তিনি নবনির্বাচিত নেতৃবৃন্দকে শপথবাক্য পাঠ করান।
নবগঠিত কমিটি আগামী এক সপ্তাহের মধ্যে ২৫ জন বা তার বেশি সদস্য নিয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে। নতুন এ কমিটি ২০২৭-২০২৮ সেশনের জন্য আগামী দুই বছর দায়িত্ব পালন করবে।
সবশেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সম্মেলনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/