Loading ...
  • Wed, 20 মে 2026, 09:57 am
আবহাওয়া ব্যানার

কলাপাড়ায় ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কলাপাড়া প্রতিনিধি। / ৯২
মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

 

কলাপাড়া, প্রতিনিধি ।। পটুয়াখালীর কলাপাড়ায় ১ কেজি গাঁজাসহ মোঃ মুকুল খান (৪৭) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৮ মে) রাত ৮টায় কলাপাড়া পৌরসভার এক নম্বর ওয়ার্ডের নাচনাপাড়া এলাকায় আন্দারমানিক নদীর ওপর নির্মিত কলাপাড়া ব্রিজ থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, কলাপাড়া থানার এসআই (নিঃ) জাহিদুল ইসলাম জয় সঙ্গীয় ফোর্স নিয়ে গ্রেফতারি পরোয়ানা তামিল ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় ব্রিজের ওপর গাঁজা ক্রয়-বিক্রির সময় মোঃ মুকুল খানকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ১ কেজি অবৈধ গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মুকুল খান বাগেরহাট জেলার ফকিরহাট থানার ফকিরহাট ইউনিয়নের আটটাকি এলাকার মৃত/মোঃ সোবহান খানের ছেলে।
এ ঘটনায় কলাপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছ।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/