Loading ...
  • Thu, 05 Mar 2026, 05:45 am
আবহাওয়া ব্যানার

কুয়াকাটার বনে অবমুক্ত করা হোল ৫ টি পদ্ম গোখরা সাপ

নিউজ রুম / ১৪৫
বুধবার, ১ মার্চ, ২০২৩

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি

কুয়াকাটায় উদ্ধার হওয়া ৫ টি পদ্ম গোখরা সাপ অবমুক্ত করেছে এনিমেল লাভারস অফ পটুয়াখালী সংগঠনের সদস্যরা। বুধবার দুপুর বারোটায় সমুদ্র সৈকত সংলগ্ন ঝাউবনে এসব সাপ অবমুক্ত করা হয়। এসময় উপস্থিত ছিলেন এনিমেল লাভারস অফ পটুয়াখালী শাখার টিম লিডার মুসা, কলাপাড়া শাখার টিম লিডার রাকায়েত আহসান ও মহিপুর বন বিভাগের বন কর্মীরা। মঙ্গলবার দুপুরে এসব সাপ আলমগীর নামের এক পেশাদার সাপুড়ের কাছ থেকে উদ্ধার করা হয়।
পটুয়াখালী জেলা বন বিভাগের বন সংরক্ষক তারিকুল ইসলাম সাংবাদিকদের জানান, বন বিভাগ এনিমেল লাভারস অফ পটুয়াখালীর সদস্যদের সহযোগিতায় এসব সাপগুলো উদ্ধার করা হয়েছে। বন্যপ্রানী সংরক্ষনে তৎপর রয়েছে বন বিভাগ।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/