Loading ...
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
নিরপেক্ষতায় অবিচল — www.nittokantho.com

পঞ্চগড়ের খুদে নায়েল যাচ্ছে মালয়েশিয়ায়, ইংলিশ অলিম্পিয়াডে বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব

সঞ্জু বনিক সৌরভ, জেলা সংবাদদাতা, পঞ্চগড়।। / ১৯
বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

 

সঞ্জু বনিক সৌরভ,জেলা সংবাদাতা পঞ্চগড়।।

ইংলিশ অলিম্পিয়াডে কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জন করে আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে মালয়েশিয়া যাচ্ছে পঞ্চগড়ের শিশু শিক্ষার্থী আরন তাইয়্যেবাত নায়েল। তার এ অর্জনে আনন্দিত পরিবার, শিক্ষক ও স্থানীয়রা।
নায়েল পঞ্চগড় সদর উপজেলার মিঠাপুকুর এলাকার আবু দাউদ নুর ই আলমের ছেলে। সে মাদিনাহ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের প্রথম শ্রেণির শিক্ষার্থী। ছোটবেলা থেকেই ইংরেজি ভাষার প্রতি আগ্রহ ও নিয়মিত অনুশীলনের মাধ্যমে সে এ সাফল্য অর্জন করেছে।
নায়েলের বাবা আবু দাউদ নুর ই আলম ছেলের সাফল্যে আনন্দ প্রকাশ করে তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। বিদ্যালয়ের একাডেমিক কো-অর্ডিনেটর মো. রিদওয়ানুল মুস্তাকিম জানান, অল্প বয়সেই নায়েল সাবলীলভাবে ইংরেজিতে কথা বলতে পারে। আন্তর্জাতিক মঞ্চে সে পঞ্চগড়সহ দেশের পরিচিতি তুলে ধরবে বলে আশা করেন তিনি।
পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা নায়েলের এ অর্জনকে পঞ্চগড়বাসীর জন্য গর্বের বিষয় উল্লেখ করে অভিনন্দন জানিয়েছেন। পাশাপাশি প্রয়োজন হলে প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
খুদে নায়েলের এ সাফল্যে স্থানীয় শিক্ষার্থীদের মধ্যেও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের আগ্রহ বাড়বে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।


এ ক্যাটাগরির আরো নিউজ